শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শুধু ভুল নয়, সরকারের ভালো দিকও দেখা উচিত: ড. সালেহউদ্দিন আহমেদ”

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪.০৫ পিএম
  • ৩৯৪ Time View
শুধু ভুল নয়, সরকারের ভালো দিকও দেখা উচিত: ড. সালেহউদ্দিন আহমেদ"
শুধু ভুল নয়, সরকারের ভালো দিকও দেখা উচিত: ড. সালেহউদ্দিন আহমেদ"
326

ঢাকা, ৪ আগস্ট ২০২৫:
সরকারের কার্যক্রমে ভুল থাকতে পারে, তবে শুধুই সমালোচনায় সীমাবদ্ধ না থেকে ভালো দিকগুলোও দেখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমার জুনিয়র অনেক অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচকতা খোঁজেন। কিন্তু ভালো কাজগুলোর দিকেও চোখ রাখা জরুরি। গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুল সংশোধন সম্ভব, আর ইতিবাচকতাও অনুপ্রেরণা জোগায়।”

সোমবার সকালে এনবিআর ভবনে ২০২৫-২৬ করবছরের আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা।

এসময় তিনি এনবিআরের সুনাম ধরে রাখার আহ্বান জানান এবং কর ব্যবস্থায় ডিজিটাইজেশন ও ই-রিটার্ন বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে যুগোপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “২০২৫-২৬ কর বছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।”

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইআরইউ সভাপতি দৌলত আক্তার মালা। উপস্থিত ছিলেন এনবিআরের সদস্যবৃন্দ মুবিনুল কবীর, বদিউল আলম চৌধুরী ও মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিসিএসডিওএ-এর মেম্বারশিপ কার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি জানানো হয়, ১০ লাখ টাকার বেশি ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রধারীদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়ে যাওয়ার তথ্য তুলে ধরা হয়, যা অর্থনীতিতে একটি আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026