সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩.৩১ পিএম
  • ৪০৭ Time View
চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
299

চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাব কর্তৃপক্ষের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কক্ষের তালা খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, গত রাতে এম হারুন-অর-রশীদ ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে অবস্থান করছিলেন। দুপুর পর্যন্ত কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্লাবের কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর পুলিশ ও সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক দলের উপস্থিতিতে কক্ষটি খুলে তাকে পাওয়া যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা ক্লাবে এসে তার শারীরিক পরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

এম হারুন-অর-রশীদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর একজন সম্মানিত সাবেক প্রধান। দেশের প্রতিরক্ষা ও সুশাসনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

🕊️ আজকের জাগরণ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024