বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯.৪১ পিএম
  • ১৭ Time View
42

গবেষণার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘Grant Proposal Development and Research Funding’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‍্যাঙ্কিং বৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত গবেষণা। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল সংগ্রহে আরও দক্ষ ও উদ্যোগী হতে হবে। সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে গবেষণা অনুদান পাওয়া সহজ হবে। শিক্ষকদের গবেষণার দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেরোবি আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ।

মূল প্রবন্ধে গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, গবেষণা অর্থায়নের সম্ভাব্য উৎস অনুসন্ধান এবং বিভিন্ন সংস্থা থেকে অনুদান পাওয়ার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রাকিব ও ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026