বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯.২৯ পিএম
  • ১৬ Time View
31

আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন নির্ধারিত নিম্নতম মজুরি কার্যকর হবে বলে জানিয়েছেন পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, তা ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বোর্ডের সর্বশেষ সভা স্থগিত হওয়া নিয়ে কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভা স্থগিত করার বিষয়ে কোনো ধরনের চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।

এ সময় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা জাল বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়। মজুরি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা ও বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, নতুন নিম্নতম মজুরি ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘোষণা যেদিনই আসুক, নির্ধারিত মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।

তবে মজুরি বোর্ড গঠন ও ত্রিপক্ষীয় বৈঠকের পরও শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণ ও কার্যকর করার প্রক্রিয়া নিয়ে পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026