বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; পুড়ল পুলিশের একাধিক গাড়ি

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮.৫২ পিএম
  • ৩৬ Time View
55
গোপালগঞ্জ প্রতিনিধি | আজকের জাগরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা পোস্টের প্রতিবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বলে স্থানীয় সূত্রের দাবি।

এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় থানার ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026