বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪.৩৫ পিএম
  • ৩৫ Time View
57

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সংসদীয় কার্যক্রমে অংশ নিতে না পারার বিষয়টি তাঁর পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময়ও চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বিএনপির এই নেতা। বিষয়টি জানিয়ে তখন সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলটির সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। ওই সময় বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সরকারের মন্ত্রিসভাতেও দায়িত্ব পালন করেছেন তিনি। এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026