বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯.৫৬ এএম
  • ২৩ Time View
48

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর, তাঁর বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের আবেদনে বলা হয়েছিল, এসব ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাঈদ খোকন দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্র থাকার তথ্যও উল্লেখ করা হয়।

দুদকের আশঙ্কা ছিল, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হতে পারে। এতে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান এবং সংশ্লিষ্ট অর্থ আইনগতভাবে আটক করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে আদালতের কাছে ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়।

এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

সাঈদ খোকন ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026