মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ৩০ Time View
46

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও সহিংসতা সৃষ্টি করে ক্ষমতা থেকে সরানো যাবে না। জনগণ পাঁচ বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। কথিত নিষিদ্ধ একটি সংগঠন দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মুকসুদপুর চৌরঙ্গী এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু।

সভায় মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে রাজনৈতিক বক্তব্য দেন এবং চলমান পরিস্থিতিতে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

সভায় পৌর বিএনপির পক্ষে বক্তব্য দেন সভাপতি মোঃ আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু। এ ছাড়া মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা পরিহার এবং সাংগঠনিকভাবে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব মিয়া, সদস্য সচিব মোঃ কাইয়ুম মুন্সি এবং সাবেক পৌর মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026