মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯.১১ পিএম
  • ১৭ Time View
23

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই সফর করবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো এই সফরের সাথে সম্পৃক্ত রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরে জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান—কুষ্টিয়া সুগার মিল লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা এই প্রতিষ্ঠান দু'টি পুনরায় চালুর বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিল্পপ্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও সচল হওয়ার নতুন আশার সঞ্চার হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ  জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়ায় আসার কথা শুনে কুষ্টিয়াবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর কুষ্টিয়া অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026