মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনীতে বদলি হাবীবুল্লাহ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭.০১ পিএম
  • ৩৪ Time View
গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি
গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি
56

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহা. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহা. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, একই দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক পদেও পরিবর্তন এনেছে সরকার। ফলে জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ দুই পদে একযোগে পরিবর্তন এসেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026