শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভূমি মেলা ২০২৫: মুকসুদপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫, ১০.৪০ পিএম
  • ৭৭৭ Time View
355

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসনিম আক্তার। তিনি বলেন, “নির্ভুল ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”—এই প্রতিপাদ্যে ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থার প্রচারই এই মেলার মূল লক্ষ্য।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির বার্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026