শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি! খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

স্কুলে ভর্তি ফি আদায়ে নতুন নির্দেশনা, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.৩০ পিএম
  • ১৮ Time View
36

শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়ে পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী সেশন চার্জ নিতে পারবে। শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রেও নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভর্তি নীতিমালার আবেদন ফরমের মূল্য, ভর্তি ও অন্যান্য ফি আদায়ের বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির আবেদন ফরমের জন্য ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ২০০ টাকা নিতে পারবে।

সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকার পৌরসভায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদরের পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। তবে ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

নীতিমালায় আরও বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না।

এ ছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবরের পরিপত্র অনুসরণ করতে হবে।

নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া আবেদন ফরম জমা দেওয়ার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রয় ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছক অনুযায়ী কমিটির কাছে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026