শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি! খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.১৩ পিএম
  • ১৬ Time View
22

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এবারের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীল নেতৃত্ব জরুরি। কোনো একক রাষ্ট্রের পক্ষে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সব রাষ্ট্রের মতামত ও স্বার্থের যথাযথ মূল্যায়ন প্রয়োজন। টেকসই ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোর মতামতকেও গুরুত্ব দিতে হবে।

মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব, আলোচনা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন উপাচার্য। তিনি অংশগ্রহণকারীদের বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খোঁজার আহ্বান জানান। সম্মেলনে অংশ নেওয়ার আগে নিজ নিজ দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি ও আলোচ্য বিষয় সম্পর্কে যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।

আয়োজকেরা জানান, এবারের সম্মেলনে নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন—এই পাঁচটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস—মোট সাতটি কমিটি ও ফোরাম রয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অংশ নেবেন। সমসাময়িক বিশ্বরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নীতিনির্ধারণসংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে বিতর্ক ও আলোচনা হবে। কূটনীতি ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা এবং সুনাগরিকত্বের গুণাবলি বিকাশ এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026