মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১.৩২ পিএম
  • ৪৩ Time View
60

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ও সন্ধ্যায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে একই দিন ভোরে একই মালিকের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাস দুটি মেরামতের জন্য পৃথক স্থানে রাখা হয়েছিল বলে জানা গেছে।

বাস দুটির মালিক স্বজল মিয়া জানান, মেরামতের জন্য পৃথক স্থানে রাখা তাঁর দুটি বাসে একই দিনে আগুনের ঘটনা ঘটেছে। কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুটি বাসে আগুনের ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাটি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026