সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া হাসনাতের আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রী যা উত্তর দিলেন রান্নার গ্যাসে বাড়তি চাপ, দুই মাসেই বেড়েছে ৪৭৫ টাকা ঘণ্টায় ৫০৩ কিমি গতিতে ছুটল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি, গড়ল নতুন বিশ্বরেকর্ড ইরানের ভূগর্ভে দুটি বিশাল ফাটল শনাক্ত, কী বলছেন বিজ্ঞানীরা

গাজা সীমান্তে মার্কিন ঘাঁটি প্রস্তুত, বিদেশি সেনা মোতায়েনের পরিকল্পনা

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ১২ Time View
27

গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তের কাছে সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে। সেখানে মার্কিন সেনা ও বিদেশি কর্মকর্তাদের তৎপরতাও দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া যুক্তরাষ্ট্রের কাছে এই বাহিনীতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে সহযোগিতার আগ্রহ জানিয়েছে।

বাহিনী মোতায়েনের পরিকল্পনা কয়েক মাস আগে সামনে এলেও এখনো সেটি গাজায় প্রবেশ করেনি। ইসরায়েলের আপত্তি ও বিভিন্ন নিরাপত্তা-রাজনৈতিক জটিলতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। প্রস্তাবিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ।

ইসরায়েলি সামরিক বাহিনীর উদ্বেগ

ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি এবং আন্তর্জাতিক বাহিনী কত দ্রুত গাজায় প্রবেশ করতে পারে, তা নিয়ে ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ওয়ালাকে বলেন, এমন পরিস্থিতি তৈরি হওয়াও অসম্ভব নয় যে একদিন গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড ঘুম থেকে উঠে দেখবে, আন্তর্জাতিক বাহিনীর সদস্যসংখ্যা গাজা ডিভিশনের চেয়েও বেশি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ে প্রভাব ফেলতে পারে—এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।

গাজা সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি

ওয়ালার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই সপ্তাহে গাজা সীমান্তের কাছে মার্কিন সেনাদের সঙ্গে বিভিন্ন দেশের কর্মকর্তাদের দেখা গেছে। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর গাজায় প্রবেশের প্রস্তুতির অংশ হিসেবেই এসব তৎপরতা চলছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকার কাছে নির্ধারিত ঘাঁটিতে বিভিন্ন যানবাহন ও সামরিক সরঞ্জাম সরিয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক, দ্রুত চলাচল সক্ষম সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা ও উদ্ধারকাজের যান এবং মেশিনগান সংযুক্ত সাঁজোয়া যান।

প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটি আগে ইসরায়েলি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পরে সেটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। ঘাঁটির চারপাশে নিরাপত্তা টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী করা হয়েছে সীমানার বেড়া। সেখানে সশস্ত্র মার্কিন সেনারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

তবে এসব প্রস্তুতি চললেও আন্তর্জাতিক বাহিনী ঠিক কবে গাজায় প্রবেশ করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। ফলে গাজায় বিদেশি সেনা মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন এবং এর ফলে সেখানকার নিরাপত্তা পরিস্থিতিতে কী পরিবর্তন আসে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026