সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া হাসনাতের আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রী যা উত্তর দিলেন

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬.৩৪ পিএম
  • ১২ Time View
21

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের পক্ষ থেকে পৃথক চিঠি বা আদেশ জারি করতে হবে।

এ জন্য অর্থ বিভাগকে প্রয়োজনীয় আদেশ জারির অনুরোধ জানিয়ে সোমবারই চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026