সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

বিইউপির ভর্তি পরীক্ষা যে যে কেন্দ্রে হবে, দেখে নিন তালিকা

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২.২৩ পিএম
  • ১৫ Time View
34

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় মোট ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিইউপি ক্যাম্পাস, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের কুর্মিটোলা ও তেজগাঁও শাখা এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।

কেন্দ্রগুলোর অবস্থান অনুযায়ী, মিরপুর সেনানিবাস এলাকায় রয়েছে বিইউপি ক্যাম্পাস, এমআইএসটি এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইসিবি চত্বরে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত।

এ ছাড়া কুর্মিটোলায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্র এবং তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির আরেকটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের নাম ও ঠিকানা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত কেন্দ্র অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি ও যাতায়াত পরিকল্পনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026