সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত?

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০.৩৮ পিএম
  • ১৩ Time View
22

বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮৮ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন। অন্যদিকে, ৪২ শতাংশ ব্যবহারের হার নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম।

পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ফেসবুক ব্যবহারের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে পেরু। দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৮৭ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। ৮৬ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে আরও রয়েছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা ও হাঙ্গেরি। এসব দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার যথাক্রমে ৮৩, ৮১, ৮১, ৮১, ৮০, ৭৯ ও ৭৮ শতাংশ।

এ ছাড়া সিঙ্গাপুরে ৭৬ শতাংশ, পোল্যান্ড ও সুইডেনে ৭৩ শতাংশ এবং ইসরায়েল ও নাইজেরিয়ায় ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, গ্রিস ও থাইল্যান্ডে এ হার ৭০ শতাংশ।

অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৬৯ শতাংশ, কানাডায় ৬৮ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬৭ শতাংশ, ইতালিতে ৬৫ শতাংশ, কেনিয়ায় ৬৪ শতাংশ, ব্রাজিলে ৬২ শতাংশ এবং ঘানায় ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতে প্রাপ্তবয়স্কদের ৪৩ শতাংশ এবং পাকিস্তানে ৫১ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। বাংলাদেশের হার ৪২ শতাংশ, যা জাপানের সমান।

জরিপে আরও দেখা গেছে, নেদারল্যান্ডসে ফেসবুক ব্যবহারের হার ৪৯ শতাংশ, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে ৫৬ শতাংশ, যুক্তরাজ্যে ৫৮ শতাংশ এবং জার্মানিতে ৩৫ শতাংশ। অর্থাৎ তালিকায় জার্মানির হার বাংলাদেশের চেয়েও কম।

এখানে উল্লেখিত শতকরা হার প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর অনুপাত নির্দেশ করে। এটি কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারীর হার নয়। ফলে মোট জনসংখ্যার হিসাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বা অনুপাতের সঙ্গে এই পরিসংখ্যানকে এক করে দেখার সুযোগ নেই।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026