রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গাজায় এক রাতের বৃষ্টিতে পানির নিচে ৭০ হাজার তাঁবু টেলিটকের মিনিট অফারে আরও মিলছে ২৩ থেকে ২১৪ মিনিটের প্যাকেজ চীনের কাছে সবচেয়ে বেশি ঋণ পাকিস্তানের, বাংলাদেশের অবস্থান পঞ্চম ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর নির্দেশ এশিয়ার চার দেশে আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক

নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০.০৩ পিএম
  • ১১ Time View
22

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মিলোন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিয়ামতপুর থানার কন্যাপুর গ্রামে জনৈক হারুনের বাড়ির সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নিয়ামতপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিয়ামতপুর থানার বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে গাঁজা পরিবহন করা হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানকারী দল দ্রুত কন্যাপুর গ্রামে জনৈক হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। বিকেল ৪টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ব্যক্তি নিজের নাম মিলোন (২৫) বলে জানান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথ খলিফাপাড়া গ্রামের জাহিরের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার মিলোনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026