রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫.৪৫ পিএম
  • ২০ Time View
29

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিন (৪৫) এবং মানি লন্ডারিং মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজানকে (৪১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিট ও ১২টা ২০ মিনিটের দিকে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মিয়ানমারের নাগরিক খাইরুল আমিনের বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার ও পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, নুর মোহাম্মদ মিজানের বিরুদ্ধে প্রায় পাঁচ বছর আগে উখিয়া থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা আলামতসহ দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026