রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

দিনাজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২.৫২ পিএম
  • ২৪ Time View
39

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তাজ ও সুমন ডলার, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক এবং সদস্য সচিব মো. ফরহাদ রহমান প্লাবন।

এ ছাড়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026