রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

খান্দারপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১.৪২ এএম
  • ২৫ Time View
50

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ২৪ মিনিটে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান্দারপাড়া পূর্বপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম মুন্সী। এ সময় তাঁকে সার্বিক সহযোগিতা করেন প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কাজী জাকির হোসেন, সাইফুল ইসলাম মুন্সী আসলাম, সাবেক ইউপি সদস্য কাবুল শেখ, সাবেক ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতিমো. ইমরান শেখ, ইউনিয়ন সমাজকর্মী মুরাদ এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ময়না

এ কার্যক্রমের আওতায় ১নং ওয়ার্ডের খান্দারপাড়া পূর্বপাড়ার বাসিন্দা রিক্তা রানী বিশ্বাস, স্বামী অচিন্ত সরকারের পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন সোহাগ ইসলাম মুন্সী

 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য যাচাই ও নথিভুক্ত করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্ডের নির্ধারিত পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026