রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেলিটকের মিনিট অফারে আরও মিলছে ২৩ থেকে ২১৪ মিনিটের প্যাকেজ চীনের কাছে সবচেয়ে বেশি ঋণ পাকিস্তানের, বাংলাদেশের অবস্থান পঞ্চম ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর নির্দেশ এশিয়ার চার দেশে আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক শুধু কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: শামা ওবায়েদ ওমরাহযাত্রার আগে নামাজে ইমামতি করতে গিয়ে ইমামের মৃত্যু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি: কাটজ ডিসেম্বরের এক দিনের ছুটিতে মিলবে টানা চার দিনের অবকাশ চীনের আপত্তির মধ্যেই তাইওয়ানে আরও তিন এফ-১৬ যুদ্ধবিমান হরমুজ প্রণালীতে বিস্ফোরণে তিন তেলবাহী জাহাজে আগুনের দাবি

ফ্রান্সজুড়ে বিক্ষোভের আশঙ্কা, ৭০ হাজার পুলিশ-সামরিক সদস্য মোতায়েন

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭.৩৮ পিএম
  • ১৯ Time View
40

নতুন করে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ ও সামরিক পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। সম্ভাব্য সড়ক অবরোধ, ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এসব কর্মসূচির অনেকগুলোরই আনুষ্ঠানিক নেতৃত্ব বা শ্রমিক ইউনিয়নের তদারকি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহিংসতা ও সড়ক অবরোধের আহ্বান জানানো হয়েছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে ১১০টি বিশেষ মোবাইল ইউনিট, ২৫টি সেন্টোর সাঁজোয়া যান, জলকামান, হেলিকপ্টার ও ড্রোন। পাশাপাশি সড়ক, রেলপথ ও বিভিন্ন স্টেশনে তল্লাশি চালাবে পুলিশ।

ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদের তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিসে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো প্লাস দে লা রিপাবলিক থেকে প্লাস দে লা নাসিওঁ পর্যন্ত বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা প্লাস দে লা কনকর্ডে জড়ো হওয়ার পরিকল্পনা করেছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি শিক্ষাব্যবস্থার সংকট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফ্রান্সে আন্দোলন জোরালো হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর দেশজুড়ে ১৯৩টি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি হিসাব অনুযায়ী, এসব কর্মসূচিতে অংশ নেন ৫ লাখ ৭৫ হাজার মানুষ। শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার।

সূত্র: আনাদোলু,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026