শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শীতকালে মুখের যত্ন ও ভালো ক্রিম ব্যবহারের নিয়ম সারাদিন রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে শীতকালে সর্দি-কাশি বেশি হয় কেন, প্রতিরোধের উপায় কী? মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে ঋণের টাকায় গড়া কলাবাগানের ১ হাজার ৪০০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? লার্নার, স্মার্ট কার্ড, নবায়ন ও সব খরচের বিস্তারিত রাজধানীর মতিঝিল থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান গ্রেফতার শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫.২৪ পিএম
  • ১৯ Time View
মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু
মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু
50

সাইফুল ইসলাম: গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে আহত বৃদ্ধ মিজানুর রহমানের(৭৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪ চার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের গ্রামের মনির মোল্লা ছেলে শুভ মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাদের সাথে জমি-জমা নিয়ে ওই বৃদ্ধের বিরোধ চলে আসছিল ।

এর জের ধরে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাক বিতন্ডার এক পর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালায়।

এতে তিনি মারাত্মক আহত হন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ফিরিয়ে এনে বৃহস্পতিবার(৫ নভেম্বর)বিকেলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তাই মামলাও হয়নি। হয়ত দাফন শেষে রাতে মামলা হতে পারে বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026