শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম রমজানের আগেই বাড়ছে ছোলার দাম এনআইডি নম্বরেই মিলছে কৃষকের সারের হিসাব, বদলাচ্ছে বিতরণব্যবস্থা অ্যালুমিনিয়ামের পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা সার উৎপাদন বাড়াতে তিন জেলায় নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের পর্তুগালের জার্সিতে আর নয়, ফেয়ারওয়েল ম্যাচের প্রস্তাবও ফিরিয়ে দিলেন রোনালদো ঢাবির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ, জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১.৪৮ এএম
  • ১৭ Time View
37

টানা তিন দফায় দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

এর আগের দিন বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। আর সোমবার (২ নভেম্বর) বাড়ানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর এবার দাম কমানোর সিদ্ধান্ত এল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026