বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে আহমেদ প্লাইউড কারখানা ঘিরে উত্তেজনা, কাস্টমসের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮.২৮ পিএম
  • ১০ Time View
24

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজনে এক মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। প্রায় সাত ঘণ্টার এই কনসার্টে থাকছে জেমসের নগর বাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফলে কোনো প্রবেশমূল্য ছাড়াই পছন্দের ব্যান্ডের গান সরাসরি উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল ৩টায় কনসার্টস্থলে প্রবেশের গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। সাতটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠানটি চলবে প্রায় সাত ঘণ্টা।

কনসার্টের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ওয়ারফেজ। ব্যান্ডটি জানিয়েছে, একই শহরে, একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে। সংগীতের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন উদযাপনের প্রত্যাশাও জানিয়েছে দলটি।

গত দুই বছরে দেশে উন্মুক্ত মঞ্চের কনসার্ট আয়োজন তুলনামূলকভাবে কমেছে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে একাধিক সংগীতানুষ্ঠান বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সাতটি জনপ্রিয় ব্যান্ডকে নিয়ে এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

একই মঞ্চে দেশের বিভিন্ন প্রজন্মের শ্রোতাপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ থাকায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিনা মূল্যে দীর্ঘ সময়ের এই আয়োজন উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026