বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট

পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮.১২ পিএম
  • ৯ Time View
21

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পপি। ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় বড় পর্দায় তাঁর উপস্থিতি নেই। এবার এই অভিনেত্রীকে আবারও চলচ্চিত্রে ফেরার আহ্বান জানিয়েছেন তাঁর প্রথম সিনেমার জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’র গীতিকার মিল্টন খন্দকার।

পপির অভিনীত প্রথম দিকের সিনেমাগুলোর একটি ‘আমেরিকান ড্রিম’। এই সিনেমায় ব্যবহৃত ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে নিয়মিত বাজত গানটি। এর কথা লিখেছিলেন গীতিকার মিল্টন খন্দকার এবং সুর করেছিলেন আলম খান।

সম্প্রতি গানটি তৈরির পেছনের গল্প তুলে ধরেছেন মিল্টন খন্দকার। তিনি জানান, গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকার কথা তাঁর মাথায় ছিল না। সিনেমায় নায়ক-নায়িকাকে বিশেষভাবে উপস্থাপনের ভাবনা থেকেই গানের কথাগুলো লিখেছিলেন তিনি।

গীতিকারের ভাষায়, আকাশে অসংখ্য তারা থাকলেও চাঁদ একটাই—এই উপমার মাধ্যমে গানের নারী চরিত্রকে সবার মধ্যে অনন্য হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন তিনি।

মিল্টন খন্দকার জানান, সিনেমার শুটিং চলাকালে একদিন সেটে গিয়েছিলেন তিনি। সেখানে পপিকে দেখে মুগ্ধ হন। তখন তাঁর মনে হয়েছিল, গানের কথার সঙ্গে পপির সৌন্দর্যের যেন দারুণ মিল রয়েছে। তাঁর ভাষায়, পপিকে দেখে মনে হয়েছিল, মেয়েটি সত্যিই চাঁদের মতো সুন্দর। তবে গানটি একসময় এতটা জনপ্রিয়তা পাবে, তা তখন ভাবেননি তিনি।

শুধু সৌন্দর্য নয়, পপির অভিনয়েরও প্রশংসা করেছেন এই গীতিকার। দীর্ঘদিন ধরে বড় পর্দায় অভিনেত্রীর অনুপস্থিতিকে চলচ্চিত্র অঙ্গনের জন্য ক্ষতি বলে মনে করেন তিনি।

পপিকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানিয়ে মিল্টন খন্দকার বলেন, পপি বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী। তাঁর মতো একজন শিল্পীর চলচ্চিত্র থেকে দূরে থাকা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। তিনি পপির অভিনয়ের ভক্ত এবং অভিনেত্রী আবারও সিনেমায় ফিরবেন বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026