বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট যে অভিযোগের কারণে ডিজি ই-পের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক

ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭.২৩ পিএম
  • ১০ Time View
18

ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অন্তত ১০টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। তবে তল্লাশি চালিয়ে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি।

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে সেগুলোর কোনোটিতেই বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

এদিকে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। একই ধরনের হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ফ্লাইটটির বিষয়েও সতর্কতা নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেসব উড়োজাহাজেও তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

একই সপ্তাহে বারবার এমন হুমকির ঘটনায় ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026