বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে? ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ডিসেম্বর, জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা

মাদ্রাসার ঘর নির্মাণের কথা বলে জমি দখলের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫.০১ পিএম
  • ১৮ Time View
35

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৈতৃক কৃষিজমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে মোতালেব মুন্সি (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জমির মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দবেড় ইউনিয়নের খনজনমারা মৌজার জে.এল. নম্বর ১২, আরএস খতিয়ান নম্বর ৩৭২-এর ২৬৩৪ ও ২৬৩৫ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২৬৩৪ নম্বর দাগে ১৬ শতাংশের মধ্যে ১০ শতাংশ এবং ২৬৩৫ নম্বর দাগে ২১ শতাংশের মধ্যে ১১ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এসব জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী খোকন মিয়ার অভিযোগ, মোতালেব মুন্সি জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছেন এবং দীর্ঘদিন ধরে জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে মোতালেব মুন্সি ৮ থেকে ১০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে সেখানে আসেন। এ সময় খোকন মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে জমি দখল করতে না পেরে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে ভবিষ্যতে আরও লোকজন নিয়ে এসে জমি জবরদখল এবং সেখানে মাদ্রাসার ঘর নির্মাণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ওই জমি ভোগদখল করছেন বলে দাবি করেছেন।

খোকন মিয়া বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি পক্ষ জাল কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করছে। আমার বাবা মৃত জালাল উদ্দিন মাদ্রাসার নামে কোনো জমি ওয়াক্‌ফ করে দেননি। অথচ এখন মাদ্রাসার ঘর নির্মাণের কথা বলে জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় একটি মামলা করেছেন বলে জানা গেছে। মামলা নম্বর ১৬/১০/২৬। মামলার আবেদনে আরএস খতিয়ান নম্বর ৩৭২ এবং ২৬৩৪ ও ২৬৩৫ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমির বিবরণ উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোতালেব মুন্সি বলেন, “আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।”

এদিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা যাচাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026