বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের নেতাদের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২.৩৮ পিএম
  • ২৯ Time View
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১
42

নিজস্ব প্রতিনিধি: লুৎফর সিকদার: আজকের জাগরণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টাপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।কাভার্টভ্যানটির সামনেই দাড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর। এসময় পাশেই ইঞ্জিনচালিত এ্কটি ভ্যানগাড়ি থাকায় গাড়ির চালক দোলা পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই মোঃ রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু দূর্ঘটনাটি কিছুক্ষন আগে ঘটেছে । বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026