বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের নেতাদের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২.৩২ পিএম
  • ২০ Time View
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি
26

লুৎফর সিকদার*গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় আজ রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে।
নলুয়া বাজার এলাকায় সড়ক পাশে গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য এবং পিন্টু তালুকদার। তারা জানান সরকার পুরানো সব কৃষিকার্ড বাতিল করে নতুন করে কৃষিকার্ড প্রদানের জন্য নিবন্ধন কর্মসূচি চলছে। নলুয়া গ্রামে ১৩৫ টি খানা নির্ধারন করা হয়েছে। প্রকল্পের আওতায় রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়। এসময় সেখানে আরও অর্ধ শতাধিক কৃষক অপেক্ষমান ছিলেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন,কৃষিকার্ড পেতে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্ত হতে বা নিবন্ধন পেতে হলে কৃষক দম্পতিকে সশরীরে প্রমানাদিসহ হাজির হতে হবে।
নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) বলেন,আমার জমি আছে দেড় বিঘা। আমি নিজে আমার জমিতে ফসল ফলাই। আমি এবারই প্রথম কৃষিকার্ড পেতে নিবন্ধন করার জন্য এসেছি। একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, আমি কৃষিকার্ড পাওয়ার জন্য এসেছি অপর একজনের কাছে খবর পেয়ে। বাড়ী বাড়ী গিয়ে কৃষিকার্ড করলে আরও বেশি স্বচ্ছ হতো কৃষিকার্ড প্রদান কর্মসূচি।
বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সাথে আলাপ করার জন্য বারবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি কৃষিকার্ড প্রদান উপলক্ষে নিবন্ধন কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট নলুয়া গ্রামে ছিলেন না। তাকে বার বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026