সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ৩৯ Time View
কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯
কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯
53

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

তল্লাশিতে বোট থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026