সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬.৪৭ পিএম
  • ৫২ Time View
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
84

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জগলুল হায়দারসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, যুব উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026