
মোঃ এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে সলঙ্গা বাজারের কদম তলায় এ উদ্বোধনের আয়োজন করা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক এমপি বলেন, আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে নতুন উপজেলা ঘোষণা করা হবে, তিনি বলেন জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় জামায়াত এমনি একটা দল যে মুখে বলে এককথা অন্তরে আর এক কথা এই হলো জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সহ-সভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ , সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার। সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, আরও বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মহিলা দলের সভাপতি রহিমা বেগম প্রমুখ।