
মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জ এর মুকসুদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস ২৬ উদযাপন করা হয়েছে ৷ পহেলা নভেম্বর সকালে র্যালীকরে ৭ দিন ব্যাপী জাতীয় যুব দিবস পালনের সূচনা করা হয় ৷ র্যালী শেষে উপজেলা বিজয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ আলোচনা সভা শেষে যুব ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয় ৷ এ সময় র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার মাহমুদ আশিক কবির ৷ আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত থেকে আরো বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকর্তা ডাঃ বিশ্ভদেব মন্ডল যুব উন্নয়ন কমকর্তা মোঃ সায়াদ উদ্দিন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মতিয়ার মোল্লা আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু নঈম ভিডিপি অফিসার মোঃ বিপ্লব হোসেন সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন ৷
এছাড়াও ২ নভেম্বর সকাল ১০ টায় মোচনা ইউনিয়ন এর বিভিন্ন রাস্তায় বৃক্ষ রোপণ কমসূচী পালন করা হবে ৷ ৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে মসক নিধন কাযক্রম কমসূচী পালন করা হবে৷ ৪ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন করা হবে ৷ ৫ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা উন্নয়নে জন সচেতনতা মূলক অনুষ্ঠান হবে ৷ ৬ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে সেচ্ছায় রক্তদান কমসূচী পালিত হবে৷ ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কাযালয়ের মাধ্যমে গুজব অপ প্রচার প্রতিরোধ এবং নীতি নৈতিকতা বিষয় সেশন পরিচালনা করা হবে বলে জানা গেছে৷ ৭ দিন ব্যাপী অনুষ্ঠান টি বাস্তবায়ন করবেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুকসুদপুর গোপালগঞ্জ ৷