বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

মিরসরাইয়ে ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০.১৪ পিএম
  • ৫৪ Time View
111

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এক বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের চট্টগ্রাম থেকে বিমানে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার সকালে মাদ্রাসার হলরুমে হিফজ সমাপ্তি, নতুন শিক্ষার্থীদের সবক প্রদান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ১৮ হাফেজকে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়েশোনায় আরো বেশি মনযোগী করতে এমন ব্যতিক্রমী ঘোষণায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। হিফজ বিভাগের প্রধান রিফাত হোসেন রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকছুদ আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মকছুদ আহম্মদ বলেন, পবিত্র কোরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অর্জন। এ সম্মান ধরে রাখতে নিয়মিত তিলাওয়াত ও চর্চার পাশাপাশি কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের যোগ্য, আদর্শবান ও দ্বীনদার মানুষ হিসেবে তৈরি করাই মাদ্রাসার লক্ষ্য। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। হিফজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও কোরআন মুখস্থ করতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, আমরা গতানুগতিক ধারার বাইরে কিছু করতে চাচ্ছি। পড়াশোনাকে আরো বেশি সহজ, আনন্দদায়ক ও ব্যতিক্রমীভাবে করার প্রচেষ্টা আমাদের নিত্যদিনের। আগামীর দিনগুলোকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই মারকাজুত তাহফিজ মাদ্রাসাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুকুল আলম সোহান, মাদ্রাসার উপদেষ্টা আব্দুল হাই, পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুবুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা এনায়েত উল্ল্যাহ ও অভিভাবক মাওলানা গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে ইফরাজ, আবিদ, এহছানুল করিম, মাহমুদ বিন গিয়াস উদ্দিন, হাবিবুল্লাহ বিন দেলোয়ার, ছালেম, ইউনুছ ও সাদ বিন শামীমকে হিফজের সবক দেওয়া হয়। এ ছাড়া রাহি ও রাইফুল হিফজ সম্পন্ন করেন।

একই অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ১৮ হাফেজকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মকছুদ আহম্মদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026