Protected: গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন
Update Time :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪.১১ পিএম
৩৮
Time View
Protected: গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন
*সাইফুল ইসলাম: গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার ( ২৪ অক্টোবর) ও রোববার (২৫ অক্টোবর) উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণ বাড়ৈ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে। অপরজন নিহত মনোতোষ হালদার একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও...