বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১.২৩ পিএম
  • ৫৪ Time View
85

 

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন সফলভাবে শেষ হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে দ্রুততার সাথে খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে দারুণ অনুপ্রেরণা জোগাবে।

আয়োজক সংগঠন ‘মানবিক ফান্ড’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু শিক্ষা নয়, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তারা অসহায় ও মেধাবী মানুষের পাশে আছেন। সমাজ বিনির্মাণে তাদের এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026