শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৭ পিএম
  • ৫১ Time View
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
66

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরিদর্শনকালে তিনি প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও মনোযোগী ও পেশাদার হওয়ার নির্দেশনা দেন।

পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্যে পুলিশ সুপার শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদার।

মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশের কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার বেশ কয়েকজন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ ছাড়া পুলিশ সুপার রেশন স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের জন্য মানসম্মত ও সর্বোত্তম রেশনসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

কল্যাণসভার শেষ পর্যায়ে বদলিজনিত কারণে বিদায়ী সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ গোপালগঞ্জের পক্ষ থেকে পুলিশ সুপার তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সব থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024