বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৫৯ পিএম
  • ১২৮ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
198

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদারের সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁর নাম রাখা হয় মিম আক্তার। এরপর তারিক সিকদার তাঁকে বিয়ে করেন। স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মিম আক্তার নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় স্বামী তারিক সিকদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের তত্ত্বাবধানে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, এসআই রাসেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানায় নিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026