বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মুকসুদপুরে বিপুল পরিমাণ মালামালসহ যুবক গ্রেপ্তার মুকসুদপুরে প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৫৯ পিএম
  • ৫১ Time View
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু
67

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে মো. রাসেল শেখ (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণকান্দি মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাশুনিয়া এলাকার রফিক শেখের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল শেখ নছিমন চালিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে নছিমনটি সড়কের পাশের খাদসংলগ্ন একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির হ্যান্ডেল তাঁর পেটে ঢুকে গিয়ে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ কাশিয়ানী থানায় নেওয়া হয়। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024