রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মুকসুদপুরে বিপুল পরিমাণ মালামালসহ যুবক গ্রেপ্তার মুকসুদপুরে প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিয়ের দাবিতে হিন্দু তরুণের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর মুকসুদপুরে ৭০ বছরের বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি তালেব ভাইজান’-এর সহযোগী সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮.১৯ পিএম
  • ২৫ Time View
গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
33

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। দেশের অন্যান্য জেলার সঙ্গে গোপালগঞ্জ জেলা প্রশাসনও ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা।

এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে গোপালগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024