
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৫টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর এলাকা থেকে মোঃ জিন্দার আলী শেখ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ জিন্দার আলী শেখের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ জানান, তাঁর বাবা সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি মোঃ জিন্দার আলী শেখের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৬৮৩৭৪১৮১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ বৃদ্ধের সন্ধানে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।