শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯.৪৮ পিএম
  • ২১৬ Time View
305

মো. কবির হোসেন রাজিব- নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একেএম ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে তিন চাকার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি এ বাস সার্ভিসকে জনসম্পদ হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা ও সুষ্ঠু পরিচালনায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে না; এসব যানবাহন কেবল শাখা সড়কে চলাচল করবে। তিনি আরও বলেন, এসব যানবাহনের চালকদের কাছ থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাঁদা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই বাস সার্ভিসের আওতায় বাসগুলো কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে এ রুটে ২০টি বাস চলাচল করবে। যাত্রীর সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ (ভিপি), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024