শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ২.১১ পিএম
  • ১৫৪ Time View
223

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান ইসলাম শোভন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ দীপ সাহা। এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডাঃ বিশ্বদেব মণ্ডল

সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ রায়হান ইসলাম শোভন বলেন, “মাতৃদুগ্ধ নবজাতকের প্রথম ও সর্বোত্তম খাদ্য। জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ পান করানো নিশ্চিত করতে হবে। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে এবং শিশুর শারীরিক-মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “একটি সুস্থ, মেধাবী ও সক্ষম জাতি গঠনের ভিত্তি শিশুর জন্মের পর থেকেই তৈরি হয়। তাই মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে মাতৃদুগ্ধের গুরুত্ব সর্বস্তরে পৌঁছে দিতে হবে।”

আরএমও ডাঃ বিশ্বদেব মণ্ডল বলেন, “মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে এটি মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি মাকে মাতৃদুগ্ধ পান করাতে উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব।”

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া বলেন, “মাতৃদুগ্ধ একটি শিশুর জন্মগত অধিকার। এ বিষয়ে গণমাধ্যমের সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করতে হবে। মুকসুদপুর প্রেসক্লাব সবসময় জনস্বার্থে স্বাস্থ্য বিভাগের এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।”

মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম বলেন, “মাতৃদুগ্ধ একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশের ভিত্তি। এ বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা স্বাস্থ্য বিভাগের জনসচেতনতামূলক কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করব, যাতে প্রতিটি মা মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতন হন এবং প্রতিটি শিশু তার প্রাপ্য সর্বোত্তম পুষ্টি নিশ্চিত করতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি এখন”—এই প্রতিপাদ্য বাস্তবায়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তারা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024