শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১.০১ পিএম
  • ১০৬ Time View
মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
173

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিনাথ পাণ্ডে এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের নেতা প্রদীপ মন্ডল তাদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তারা উল্লেখ করেন, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ভবিষ্যতে দলীয় রাজনীতির বাইরে থেকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।
উল্লেখ্য, ত্রিনাথ পাণ্ডে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে প্রদীপ মন্ডলও একই ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন। উভয়েই ৩০ জুলাই ২০২৬ তারিখে স্বাক্ষরিত পৃথক লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024