শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পশ্চিমবঙ্গে ছাত্রীদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপক গ্রেফতার, গলায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬.০১ পিএম
  • ১১৭ Time View
প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ; গ্রেফতারের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত
প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ; গ্রেফতারের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত
176

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:


ভারতের পশ্চিমবঙ্গে ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে কুপ্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগে এক কলেজ অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা হিন্দু কলেজে ঘটেছে। অভিযোগের জেরে শুক্রবার (২৪ জুলাই) কলেজ চত্বরে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

অভিযুক্ত অধ্যাপক সন্দীপ দত্ত গোবরডাঙা হিন্দু কলেজের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক। তিনি গাইঘাটা এলাকার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা এবং নিজ বাড়িতেও টিউশন পড়াতেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন ছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। কেউ প্রস্তাবে সাড়া না দিলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হতো। সম্প্রতি দুই ছাত্রীকে একইভাবে ভয় দেখিয়ে চাঁদপাড়ার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দুই ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রকাশ্যে আসার পর কলেজে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযুক্ত অধ্যাপককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে এবং অভিযোগের ভিত্তিতে সন্দীপ দত্তকে গ্রেফতার করে।

পুলিশ তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেয় এবং ডিম নিক্ষেপ করে বলে জানা গেছে। এ সময় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন অভিযুক্ত অধ্যাপক।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত অধ্যাপক নিজের অপরাধ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024