শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি, দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫.৩৫ পিএম
  • ১৩৭ Time View
সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি, দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি, দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
191

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সীমান্ত এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা নিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচার প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার (এসএমও) ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিজিবির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024