রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯.০০ পিএম
  • ১৫৪ Time View
আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ
আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ
222

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ জুন ২০২৬) রাউৎগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল খালিক খোকা এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আমঝুপবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজন এবং আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাখি মিয়া, ছকাই মিয়া, ফজলু মিয়া ও জুবেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে বিতরণকৃত চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে রাউৎগাও ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024