সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার; হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ অরুণাচলপ্রদেশে ২০০ মিটার গভীর খাদে বাহন, মৃত্যু ৩ জনের, আহত ২ কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১ মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ২ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯.৫৭ পিএম
  • ৪১ Time View
মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান
মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান
62

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলীয় ঐক্য সুদৃঢ়করণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং একটি শক্তিশালী নেতৃত্ব গঠনের আহ্বান জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর-কাশিয়ানী তথা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাহাবুদ্দিন (সাবু), সাবেক চারবারের সফল চেয়ারম্যান শাহিদুল ইসলাম মুন্সী, ৪নং খান্দারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ মুন্সী (লিটু), বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহিদুল ইসলাম মুন্সী এবং সঞ্চালনা করেন জনাব মোঃ এরশাদ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি।

উক্ত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে আগত নেতা-কর্মীবৃন্দ। তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জনাব মোঃ শাহিদুল ইসলাম মুন্সী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান জনাব হাবিবুল্লাহ মুন্সী (লিটু)।

পরবর্তীতে নবনির্বাচিত আহ্বায়ক জনাব মোঃ শাহিদুল ইসলাম মুন্সী এবং সদস্য সচিব জনাব হাবিবুল্লাহ মুন্সী (লিটু) গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ত্যাগী, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত নতুন আহ্বায়ক কমিটি আগামী দিনে খান্দারপাড়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

সম্মেলন শেষে দেশ, জাতি, গণতন্ত্র এবং দলের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024